দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একইসঙ্গে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার আহ্বান জানানো হয়েছে।
দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একইসঙ্গে তেলের সংকট নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় বা মজুদ না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার এক সরকারি বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার আরও পরিষ্কার করেছে যে, এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। তাই অতিরিক্ত লাভের আশায় অবৈধ মজুদের চেষ্টা না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এগুলো অপরিকল্পিত বা অবৈধভাবে মজুদ করা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। কেউ অবৈধ মজুদের প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনগণকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বার্তাটি টেলিভিশন, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন