নজর বিডি

সরকারি অফিসে জ্বালানি সাশ্রয় ও উপস্থিতিতে কড়াকড়ি: জনপ্রশাসনের ১১ দফা নির্দেশনা

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ক নির্দেশনায় বলা হয়, ইতোপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে প্রতিদিন সকালের প্রথম ৪০ মিনিট বাধ্যতামূলকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে কর্মকর্তাদের।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই ১১ দফা নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কাজের গতিশীলতা বজায় রাখতেই এই সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব অফিস নিশ্চিত করতে নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে:

দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা ও পর্দা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

অফিস কক্ষে এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

অফিস কক্ষে অবস্থানকালে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট ও ফ্যান সচল রাখা যাবে। কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে।

সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। করিডর, সিঁড়ি বা টয়লেটে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি-সহ সকল যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে।

অফিস কক্ষের পাশাপাশি করিডর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকি করতে প্রতিটি দপ্তর ও সংস্থাকে একটি করে ভিজিল্যান্স টিম (পরিদর্শন দল) গঠনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সরকারি অফিসে জ্বালানি সাশ্রয় ও উপস্থিতিতে কড়াকড়ি: জনপ্রশাসনের ১১ দফা নির্দেশনা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত