ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। আজ (সোমবার) সকালে নিজ কার্যালয়ে ক্রীড়াভাতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে এই ক্রীড়াভাতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ খেলোয়াড়দের রাজনীতিতে আসা এবং নতুন বেতন কাঠামো নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি খেলোয়াড়দের তাদের পেশাদার জীবনে থাকাকালীন রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে একাত্মতা পোষণ করে ফারুক আহমেদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আমি তার সাথে একমত। আমার মনে হয় তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত নয়। এটি একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত।" তিনি আরও যোগ করেন, "খেলা ছাড়ার পর রাজনীতি করার অনেক উদাহরণ পৃথিবীতে আছে। আপনি খেলা ছাড়বেন, তারপর রাজনীতি করবেন—সেটাই হওয়া উচিত।"
ক্রীড়াবিদদের জন্য নতুন এই সরকারি ভাতার গুরুত্ব তুলে ধরে ফারুক আহমেদ বলেন, "এখন একজন প্রতিভাবান কিশোর খেলা শুরু করলেই নিশ্চিত থাকতে পারবে যে সে প্রথম থেকেই বেতনভুক্ত হতে পারে। এতে তার একাগ্রতা বাড়বে। তাকে আর ভাবতে হবে না তার পরিবার কীভাবে চলবে বা ভবিষ্যতে কী হবে।"
নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমরা যখন ১৯৮২ সালে ক্রিকেট শুরু করি, তখন আমাদের সামনে খুব বেশি লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল কোনো একদিন ওয়ানডে খেলবো। ৮৬-তে ওয়ানডে পেলাম, এরপর টেস্ট মর্যাদা পাওয়ার পর লক্ষ্য বদলাল। কিন্তু আজকের এই পদক্ষেপ খেলোয়াড়দের সামনে একটি স্থায়ী লক্ষ্য ও নিরাপত্তা নির্ধারণ করে দিয়েছে।"
উল্লেখ্য, এই অনুষ্ঠানে গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কারেও ভূষিত করেন সরকার প্রধান। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন