নজর বিডি

বিশ্বকাপের দল নিয়ে কঠোর স্কালোনি

বিশ্বকাপের দল নিয়ে কঠোর স্কালোনি

ঘনিয়ে আসছে বিশ্বকাপ। বাকি আর ৭২ দিন। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে কাদের রাখছে? প্রধান কোচ লিওনেল স্কালোনির কাছে ‘বেশ পরিষ্কার’ তালিকা রয়েছে।

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে বাকি আর মাত্র ৭২ দিন। এর মধ্যেই স্কোয়াড গঠন নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করেই চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী ইতোমধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে আর্জেন্টিনা। তবে পারফরম্যান্স সন্তোষজনক না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৪৭ বছর বয়সী এই কোচ। স্কালোনি বলেন, "আমরা দলের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই ভাবব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে। যারা দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে আছেন, তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন।"

সবশেষ ১১৫তম র‍্যাঙ্কিংয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। খেলোয়াড়দের এই আত্মউপলব্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার একটির প্রতিপক্ষ সার্বিয়া। এরপরই ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে। 'জে' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিশ্বকাপের দল নিয়ে কঠোর স্কালোনি

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত