নজর বিডি

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে স্বনির্ভর করা হবে: মির্জা ফখরুল

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই (SME) ঋণ ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 'জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল' আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

মির্জা ফখরুল বলেন, "নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে এ দেশের মূল জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভেতরকার ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে যুদ্ধ ও হিংসায় পৃথিবী যখন অস্থির, তখন আমাদের ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।"

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সমস্যার সমাধান সরকার করবে উল্লেখ করে তিনি বলেন, "আপনারা এই দেশেরই ভূমিপুত্র এবং দেশের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্য থেকে একজন প্রতিনিধি আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে স্বনির্ভর করা হবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই (SME) ঋণ ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 'জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল' আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

মির্জা ফখরুল বলেন, "নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে এ দেশের মূল জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভেতরকার ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে যুদ্ধ ও হিংসায় পৃথিবী যখন অস্থির, তখন আমাদের ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।"

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সমস্যার সমাধান সরকার করবে উল্লেখ করে তিনি বলেন, "আপনারা এই দেশেরই ভূমিপুত্র এবং দেশের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্য থেকে একজন প্রতিনিধি আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত