নজর বিডি

৫ বিভাগে বাড়ছে গরমের দাপট, সর্বোচ্চ ৩৯ ডিগ্রি

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

গরমের তীব্রতা

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট বেশি থাকলেও আজ থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে এই তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের অন্যত্র নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। এর ফলে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া তথ্যানুযায়ী, আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর ও খুলনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ৩৭°C থেকে ৩৯°C পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রংপুর ও বরিশালের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬°C থেকে ৩৭°C সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তীব্র রোদে সরাসরি অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে প্রচুর পানি, তরল খাবার গ্রহণ এবং সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৫ বিভাগে বাড়ছে গরমের দাপট, সর্বোচ্চ ৩৯ ডিগ্রি

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

গরমের তীব্রতা

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট বেশি থাকলেও আজ থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে এই তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের অন্যত্র নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। এর ফলে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া তথ্যানুযায়ী, আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর ও খুলনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ৩৭°C থেকে ৩৯°C পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রংপুর ও বরিশালের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬°C থেকে ৩৭°C সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তীব্র রোদে সরাসরি অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে প্রচুর পানি, তরল খাবার গ্রহণ এবং সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত