ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা।
ইরানের হামলায় ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে ইরানের অভ্যন্তরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার রাতে মার্কিন সেনারা এই দুঃসাহসিক অভিযান শুরু করেন।
এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানের সময় মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে ইরানি পুলিশ গুলি ছুড়লে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়, তবে সেটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে।
এদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন স্পেশাল ফোর্স যখন তাদের ক্রুকে খুঁজছে, তখন ইরানি মিলিশিয়ারাও তাকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ঘোষণা করা হয়েছে, নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য, একই দিনে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের আরও একটি এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি সামরিক অবস্থানে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন