মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি সভ্যতা ‘মুছে ফেলার’ চরম হুঁশিয়ারির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাজার বছরের প্রাচীন ইরানি সভ্যতা এ ধরনের হুমকিতে ভীত নয়।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, শত্রুর যেকোনো বিভ্রান্তি কাটিয়ে ওঠার সক্ষমতা ইরানের আছে এবং তারা নিজস্ব অভ্যন্তরীণ শক্তির ওপর আস্থাশীল।
অন্যদিকে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পাশবিক শক্তির চেয়ে সংস্কৃতির শক্তি অনেক বেশি শক্তিশালী।
এদিকে, সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরান তার দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ‘মানবঢাল’ তৈরি করেছে। সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে সমানুপাতিক হারে পাল্টা আঘাত হানা হবে।
মূলত ইসরায়েলের অব্যাহত চাপে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক দূরত্ব এখন খাদের কিনারে, যার ফলে আত্মসমর্পণ অথবা যুদ্ধ—এই দুই পথই এখন ইরানিদের সামনে দৃশ্যমান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন