নজর বিডি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান গ্রেপ্তার

জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত এবং তার আপন ভাগনে মিজানুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৮ এপ্রিল) ভোরে কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, শাহীন গত বছরের জুলাই থেকে কাতারে পলাতক ছিলেন। আজ বুধবার ঢাকাস্থ জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকারে অংশ নিতে তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পিবিআইয়ের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে ঢাকার দোহার থানায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ মে দোহারের শাইনপুকুর এলাকায় রাফি করিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে শাহীন শাইনপুকুর এলাকায় বেশ কিছু দিঘি দখল করেছিলেন। ৫ আগস্টের পর রাফি করিম নিজেদের দিঘির নিয়ন্ত্রণ ফেরত নিলে শাহীনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়। এই মামলায় ইতিমধ্যে আরও চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারের পর শাহীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার বিরুদ্ধে অর্থপাচারসহ ক্ষমতার অপব্যবহারের অন্যান্য অভিযোগও খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত এবং তার আপন ভাগনে মিজানুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৮ এপ্রিল) ভোরে কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, শাহীন গত বছরের জুলাই থেকে কাতারে পলাতক ছিলেন। আজ বুধবার ঢাকাস্থ জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকারে অংশ নিতে তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পিবিআইয়ের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে ঢাকার দোহার থানায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ মে দোহারের শাইনপুকুর এলাকায় রাফি করিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে শাহীন শাইনপুকুর এলাকায় বেশ কিছু দিঘি দখল করেছিলেন। ৫ আগস্টের পর রাফি করিম নিজেদের দিঘির নিয়ন্ত্রণ ফেরত নিলে শাহীনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়। এই মামলায় ইতিমধ্যে আরও চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারের পর শাহীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার বিরুদ্ধে অর্থপাচারসহ ক্ষমতার অপব্যবহারের অন্যান্য অভিযোগও খতিয়ে দেখছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত