নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে জে ডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ২ দফা সংলাপ ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ এখন সম্পূর্ণরুপে তেহরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ইরান কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক ব্রেট বেইয়ারের প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, “দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে প্রশ্নটি ইরানিদের করা হলে সবচেয়ে ভালো হবে; কারণ বল এখন তাদের কোর্টে।”

জে ডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত প্রতিশ্রুতি পেতে হবে। তিনি যোগ করেন, “ইরান যদি এ ব্যাপারে একমত হয়, তবে দুই দেশের জন্যই এটি একটি অত্যন্ত ভালো চুক্তি হতে পারে। আর তারা রাজি না হলে সেটা তাদের ব্যাপার।”

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ২১ ঘণ্টা ধরে চলা সেই সংলাপে মার্কিন দলের নেতৃত্বে ছিলেন জে ডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে ছিলেন স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

সংলাপ প্রসঙ্গে ভ্যান্স বলেন, “আলোচনা চলাকালে আমরা বুঝতে পারি যে প্রতিনিধি দলটি চুক্তি স্বাক্ষরের অবস্থানে ছিল না। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের তেহরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন ছিল।” তবে ইসলামাবাদ বৈঠককে বিফলে গেছে বলে মনে করেন না তিনি। তার মতে, ইরান ইতিবাচক দিকে এগোতে শুরু করেছে, যা একটি ভালো লক্ষণ।

গত ফেব্রুয়ারিতে ২১ দিনের ব্যর্থ সংলাপের পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান (অপারেশন এপিক ফিউরি ও রোয়ারিং লায়ন) শুরু হয়। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। যুদ্ধের ৩৯তম দিনে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে জে ডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত