নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, ১১ শ্রমিকের মৃত্যু

রতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়েছে। এতে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী এবং আহত হয়েছেন আরও ২২ জন।

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে রাজ্যের সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদন শুরু করেছিল।

সাক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। তিনি বলেন, “ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। বর্তমানে ২২ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

বিস্ফোরণের বিষয়ে বেদান্ত শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, বয়লার ইউনিটটি তারা সরাসরি পরিচালনা করত না। এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল)। তবে দায় যে পক্ষেরই হোক, নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বেদান্ত কর্তৃপক্ষ।

এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি এক বিবৃতিতে বলেন, “সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, ১১ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

রতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়েছে। এতে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী এবং আহত হয়েছেন আরও ২২ জন।

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে রাজ্যের সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদন শুরু করেছিল।

সাক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। তিনি বলেন, “ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। বর্তমানে ২২ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

বিস্ফোরণের বিষয়ে বেদান্ত শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, বয়লার ইউনিটটি তারা সরাসরি পরিচালনা করত না। এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল)। তবে দায় যে পক্ষেরই হোক, নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বেদান্ত কর্তৃপক্ষ।

এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি এক বিবৃতিতে বলেন, “সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত