ময়মনসিংহের ইশ্বারগঞ্জ উপজেলার কাচিমপুর গ্রামের বাসিন্দা মোঃ আসাদুল্লাহ বর্তমানে ঢাকা মহানগরের দক্ষিণখানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে তিনি গুরুতর আহত হন।
তিনি জানান, গত আগস্ট মাসের ৪ ও ৫ তারিখে আন্দোলনের সময় তার শরীরে পরপর দুটি গুলি লাগে। একটি গুলি তার পিছনে কোমরের নিচে লাগে এবং সামনের দিক দিয়ে বের হয়ে যায়। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমেইচ বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়।
তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন থাকলেও আর্থিক সংকটের কারণে তিনি এখন চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। অভিযোগ করে আসাদুল্লাহ বলেন, “আন্দোলনে অংশ নেওয়ার পরও দল বা কোনো ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাইনি।”
বর্তমানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা বন্ধ থাকায় পুরো পরিবার অনিশ্চয়তায় পড়েছে।
এ অবস্থায় তিনি সরকারের কাছে জরুরি চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
এবিষয়ে ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গির হোসেন বলেন, আমি নিজে গিয়ে খোঁজ নিব।কোন হাসপাতালে আছে আমাকে বলেন।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন