নজর বিডি

‘সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’

‘সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হোক কিংবা হিমাচলের ‘মাণ্ডি’ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি, তার জীবনে প্রেমের আসা-যাওয়া কম হয়নি।

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ এবং হিমাচলের মাণ্ডি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরাবরই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি—তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই।

তবে সম্প্রতি সহকর্মী ও ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে তার প্রেমের নতুন গুঞ্জন ডালপালা মেলেছিল, যা এবার এক ঝটকায় উড়িয়ে দিলেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন প্রসঙ্গে কঙ্গনা স্পষ্ট করে বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।’

কঙ্গনা ও চিরাগের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। রূপালি পর্দায় তাদের রসায়ন জমলেও বক্স অফিসে ছবিটি সফল হয়নি। এরপর কঙ্গনা অভিনয়ে ক্যারিয়ার গড়লেও চিরাগ নাম লেখান রাজনীতিতে।

দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে ফের দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর। সংসদে তাদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়। সেখান থেকেই অনেকে ধারণা করেছিলেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা। তবে অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনার অবসান ঘটল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত