নজর বিডি

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়।

ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি প্রবল ঝোঁক ছিল দিব্যাঙ্কার। টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সেটি বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি।

এখনও পর্যন্ত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সহকর্মী ও ভক্তরা এই প্রতিভাবান অভিনেত্রীর বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়।

ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি প্রবল ঝোঁক ছিল দিব্যাঙ্কার। টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সেটি বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি।

এখনও পর্যন্ত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সহকর্মী ও ভক্তরা এই প্রতিভাবান অভিনেত্রীর বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত