নজর বিডি

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলল ভারত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকরা যেন দূতাবাসের সাথে সমন্বয় করে দ্রুত আকাশপথ বা স্থলসীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।" কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সেগুলোকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এবং দেশটির জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।

কাৎজ বলেন, "ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে ইসরায়েল প্রস্তুত। আমাদের সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় দিক থেকেই টার্গেট নির্ধারণ করে রেখেছে।" তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এবার এমন জায়গায় হামলা চালানো হবে যা ইরানকে 'অন্ধকার ও প্রস্তর যুগে' ফেরত পাঠাবে।

এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে, যার ফলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই জরুরি প্রস্থান নির্দেশনা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলল ভারত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকরা যেন দূতাবাসের সাথে সমন্বয় করে দ্রুত আকাশপথ বা স্থলসীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।" কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সেগুলোকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এবং দেশটির জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।

কাৎজ বলেন, "ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে ইসরায়েল প্রস্তুত। আমাদের সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় দিক থেকেই টার্গেট নির্ধারণ করে রেখেছে।" তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এবার এমন জায়গায় হামলা চালানো হবে যা ইরানকে 'অন্ধকার ও প্রস্তর যুগে' ফেরত পাঠাবে।

এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে, যার ফলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই জরুরি প্রস্থান নির্দেশনা জারি করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত