দীর্ঘদিন ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম ও উচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি। সকাল ৬টার তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৭১ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, কেবল ঢাকা নয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন