নজর বিডি
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

'হয় চুক্তি, নয় চিরতরে শেষ': ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান ইস্যুতে কড়া অবস্থান ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছাবে, অন্যথায় দেশটিকে "একেবারে শেষ" করে দেওয়া হবে।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তাকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, "হয় আমরা গিয়ে তাদের ওপর নরকের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব, অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটিই হলো আমাদের সামনে বিকল্প।"

সরাসরি হামলার হুমকি দিলেও ট্রাম্প উল্লেখ করেন যে, মানবিক দিক বিবেচনা করে তিনি ইরানিদের ওপর বোমা হামলা চালাতে আগ্রহী নন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব বর্তমানে তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে কোনো সমন্বয় নেই এবং তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত।

ট্রাম্প আরও বলেন, ইরানি নেতৃবৃন্দ সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলার কারণে আলোচনার টেবিলে পৌঁছাতে পারছে না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে। তারা খুবই সমন্বয়হীন। তারা অগ্রগতি করেছে ঠিকই, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সক্ষমতা নিয়ে আমি নিশ্চিত নই।" — ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

'হয় চুক্তি, নয় চিরতরে শেষ': ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ইরান ইস্যুতে কড়া অবস্থান ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছাবে, অন্যথায় দেশটিকে "একেবারে শেষ" করে দেওয়া হবে।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তাকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, "হয় আমরা গিয়ে তাদের ওপর নরকের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব, অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটিই হলো আমাদের সামনে বিকল্প।"

সরাসরি হামলার হুমকি দিলেও ট্রাম্প উল্লেখ করেন যে, মানবিক দিক বিবেচনা করে তিনি ইরানিদের ওপর বোমা হামলা চালাতে আগ্রহী নন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব বর্তমানে তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে কোনো সমন্বয় নেই এবং তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত।

ট্রাম্প আরও বলেন, ইরানি নেতৃবৃন্দ সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলার কারণে আলোচনার টেবিলে পৌঁছাতে পারছে না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে। তারা খুবই সমন্বয়হীন। তারা অগ্রগতি করেছে ঠিকই, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সক্ষমতা নিয়ে আমি নিশ্চিত নই।" — ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত