নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬’ (গ্রীষ্মকালীন সেশন)-এ অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কঠোর নজরদারির মুখে পরীক্ষার্থীরা ধরা পড়েন।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এছাড়া ১ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অন্যের হয়ে অংশ নিতে গিয়ে আটক হন। এই কেন্দ্রে আরও ৩ জন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে আটক করা হয়।
ভর্তি পরীক্ষায় এই গুরুতর অনিয়ম ও জালিয়াতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, স্বচ্ছ ও ন্যায়সংগত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন