নজর বিডি

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ

নাটকের জন্য ধারণকৃত ফুটেজকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি প্রজেক্টকে কেন্দ্র করে এই আইনি ও পেশাদার বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের অবস্থান পরিষ্কার করেন এবং তীব্র প্রতিবাদ জানান।

ওমর সানি জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরে নির্মাতা এটিকে টেলিফিল্ম করার কথা বললেও এখন তা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করানোর চেষ্টা চলছে।

মৌসুমীর লিখিত কোনো চুক্তি বা সম্মতি ছাড়াই নাটককে সিনেমায় রূপান্তর করার প্রক্রিয়াকে ‘খামখেয়ালি’ বলে অভিহিত করেছেন সানি।

মৌসুমী জানান, তিনি সিনেমার জন্য কোনো ডাবিং করেননি। এমনকি সিনেমার মানদণ্ড অনুযায়ী কোনো কারিগরি কাজও সম্পন্ন হয়নি।

সিনেমার জন্য একজন শিল্পী যে পরিমাণ পারিশ্রমিক পাওয়ার কথা, তা মৌসুমীকে পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

ওমর সানি বিস্ময় প্রকাশ করে বলেন, "মৌসুমীর সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর মুক্তি বন্ধের জোর দাবি জানাচ্ছি।" অন্যদিকে, একটি ভয়েস রেকর্ডে মৌসুমী বলেন, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল এবং তিনি শুধুমাত্র টেলিফিল্ম হিসেবে মৌখিক সম্মতি দিয়েছিলেন। একটি নাটককে টেনেহিঁচড়ে সিনেমা বানানোকে ইন্ডাস্ট্রির জন্য ‘অশুভ সংকেত’ বলে মনে করছেন এই তারকা দম্পতি।

এই ঘটনায় চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং অনেক শিল্পীই শিল্পীদের অধিকার ও চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নাটকের জন্য ধারণকৃত ফুটেজকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি প্রজেক্টকে কেন্দ্র করে এই আইনি ও পেশাদার বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের অবস্থান পরিষ্কার করেন এবং তীব্র প্রতিবাদ জানান।

ওমর সানি জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরে নির্মাতা এটিকে টেলিফিল্ম করার কথা বললেও এখন তা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করানোর চেষ্টা চলছে।

মৌসুমীর লিখিত কোনো চুক্তি বা সম্মতি ছাড়াই নাটককে সিনেমায় রূপান্তর করার প্রক্রিয়াকে ‘খামখেয়ালি’ বলে অভিহিত করেছেন সানি।

মৌসুমী জানান, তিনি সিনেমার জন্য কোনো ডাবিং করেননি। এমনকি সিনেমার মানদণ্ড অনুযায়ী কোনো কারিগরি কাজও সম্পন্ন হয়নি।

সিনেমার জন্য একজন শিল্পী যে পরিমাণ পারিশ্রমিক পাওয়ার কথা, তা মৌসুমীকে পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

ওমর সানি বিস্ময় প্রকাশ করে বলেন, "মৌসুমীর সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর মুক্তি বন্ধের জোর দাবি জানাচ্ছি।" অন্যদিকে, একটি ভয়েস রেকর্ডে মৌসুমী বলেন, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল এবং তিনি শুধুমাত্র টেলিফিল্ম হিসেবে মৌখিক সম্মতি দিয়েছিলেন। একটি নাটককে টেনেহিঁচড়ে সিনেমা বানানোকে ইন্ডাস্ট্রির জন্য ‘অশুভ সংকেত’ বলে মনে করছেন এই তারকা দম্পতি।

এই ঘটনায় চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং অনেক শিল্পীই শিল্পীদের অধিকার ও চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত