ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। নিজ আসনেই পরাজয়বরণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এমকে স্টালিন। তাকে হারিয়ে বড় জয় পেয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রার্থী ভিএস বাবু।
মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এবার শুধুমাত্র কোলাথুর আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেখানে টিভিকে প্রার্থীর কাছে তিনি পরাস্ত হন। ক্ষমতাসীন ডিএমকে-এর জন্য এই পরাজয় একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই চমক দেখাচ্ছে থালাপতি বিজয়ের দল টিভিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ের পথে রয়েছে।
স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত টিভিকে আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পেয়েছে এবং আরও ৯৬টি আসনে এগিয়ে রয়েছে।
মুখ্যমন্ত্রী স্টালিনের দল ডিএমকে এখন পর্যন্ত মাত্র ৪টি আসনে জয় পেয়েছে এবং ৬৭টি আসনে এগিয়ে আছে।
তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। প্রাথমিক ফলাফলের ধারা বজায় থাকলে থালাপতি বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং আজ (৪ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই বিজয়ের দলের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন