সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
মোট ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয় পেয়েছেন তারা। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন:
| পদের নাম | বিজয়ী প্রার্থীর নাম |
| সভাপতি | ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন |
| সম্পাদক | মোহাম্মদ আলী |
| সহ-সভাপতি (২টি পদ) | মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান |
| কোষাধ্যক্ষ | মো. জিয়াউর রহমান |
| সহ-সম্পাদক (২টি পদ) | মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল |
| সদস্য (৬ জন) | এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী |
অন্যান্য প্যানেলের মধ্যে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ১ জন (মো. আজিম উদ্দিন পাটোয়ারী) জয়লাভ করেছেন।
১৩ ও ১৪ মে (বুধ ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়াম।
বারের এই নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপি সমর্থিত আইনজীবীদের শক্তিশালী অবস্থান আবারও ফুটে উঠেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন