এক কিশোরীকে (১৭) যৌন হেনস্তা করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তেলেঙ্গানা হাইকোর্ট তার করা ‘গ্রেপ্তার না করার’ আবেদন খারিজ করে দেন।
আদালতের নির্দেশের পর গতকাল শনিবার (১৬ মে) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার নিজেই তার ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন। তার ছেলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় শিশু যৌন অপরাধ সুরক্ষা (পকসো) আইনে মামলা করা হয়েছে।
ছেলের গ্রেপ্তারের পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। সেখানে তিনি লেখেন:
“আইন ও বিচার বিভাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে, আজ (শনিবার) আমার ছেলে বন্দি ভাগীরথ আমাদের আইনজীবীদের মাধ্যমে তদন্তের মুখোমুখি হতে তেলেঙ্গানা পুলিশের কাছে হাজির হয়েছে। আমি আগেও বলেছি—সে আমার নিজের ছেলেই হোক বা কোনো সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান।”
তিনি আরও দাবি করেন, তার ছেলে শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে আসছেন। আইনি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তারা বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করতে চান।
তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যদিও আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আদেশ আসার কথা, তবুও তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো দ্বিধাবোধ নেই। বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: এনডিটিভি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন