চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২১ মে রাতে জেলার শিবগঞ্জ উপজেলা-এর ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল এস্কাফ সিরাপ, ৫০০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক শিবগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চলতি বছরে এ ব্যাটালিয়ন এখন পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন