নজর বিডি
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

জেলার খবর

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের নানা সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদানের ক্ষেত্রগুলোর মধ্যে ছিল—
  • মাদকদ্রব্য উদ্ধার।
  • ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার।
  • গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল।
  • মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের নানা সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের নানা সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। 
পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদানের ক্ষেত্রগুলোর মধ্যে ছিল—
  • মাদকদ্রব্য উদ্ধার।
  • ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার।
  • গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল।
  • মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত