পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এই সংখ্যা গত বছরের মোট বিদেশি হজযাত্রীর সংখ্যাকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।
আগামী সোমবার (২৫ মে) ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আগামী সোমবার থেকে মিনায় অবস্থানের পর ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ।
এদিকে হজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ হজের পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানান, হাজিদের সেবায় নিরাপত্তা বাহিনীগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে এবং বিভিন্ন সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে সর্বমোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেছিলেন, যার মধ্যে বিদেশি হজযাত্রী ছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা পার হয়ে যাওয়ায় এবারের হজ গত বছরের তুলনায় আরও বড় পরিসরে হতে যাচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন