নজর বিডি

অনুমতি ছাড়া হজের চেষ্টা

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী।

প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা ব্যবহার করে অনুমতিপত্র (পারমিট) ছাড়া অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল চারজন প্রবাসী নাগরিককে আটক করে, যারা ভারত ও বাংলাদেশের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে হজের বৈধ অনুমতিপত্র ছাড়া তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ অবৈধ হজ চেষ্টা, সৌদিতে বাংলাদেশি আটক, মক্কা নিরাপত্তা বাহিনী, হজের ভুয়া বিজ্ঞাপন, সৌদি গেজেট, আন্তর্জাতিক নিউজ, হজ ২০২৬ Illegal Hajj attempt, Bangladeshi arrested in Saudi, Makkah security forces, Fake Hajj advertisement, Saudi Gazette, International news, Hajj 2026

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী।

প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা ব্যবহার করে অনুমতিপত্র (পারমিট) ছাড়া অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল চারজন প্রবাসী নাগরিককে আটক করে, যারা ভারত ও বাংলাদেশের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে হজের বৈধ অনুমতিপত্র ছাড়া তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত