এ বছর পবিত্র হজে ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস পাঠানো হবে নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনতাক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সৌদি সরকারের সঙ্গে তাদের একটি বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছে। হজের মাংসের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সৌদির ‘আদাহি প্রজেক্ট’ (Adahi Project)-এর কাছেও এই সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
উপমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর বিশেষ নির্দেশনায় ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তায় এই মানবিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন। তাদের এই কোরবানির মাংসই প্রক্রিয়াজাত করে ফিলিস্তিনে পাঠানো হবে।
বিষয় : নজরবিডি সংবাদ হজ ২০২৬, ইন্দোনেশিয়া ফিলিস্তিন সাহায্য, কোরবানির পশুর মাংস, সৌদি আদাহি প্রজেক্ট, আন্তর্জাতিক নিউজ, প্রাবো সুবিয়ান্তো, ফিলিস্তিন মানবিক সহায়তা Hajj 2026, Indonesia Palestine aid, Qurbani meat Palestine, Saudi Adahi Project, International news, Prabowo Subianto, Palestine humanitarian aid

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
এ বছর পবিত্র হজে ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস পাঠানো হবে নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনতাক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সৌদি সরকারের সঙ্গে তাদের একটি বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছে। হজের মাংসের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সৌদির ‘আদাহি প্রজেক্ট’ (Adahi Project)-এর কাছেও এই সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
উপমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর বিশেষ নির্দেশনায় ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তায় এই মানবিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন। তাদের এই কোরবানির মাংসই প্রক্রিয়াজাত করে ফিলিস্তিনে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন