পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নারকেল গাছের চারা রোপণ করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (৪ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি নিজ হাতে নারকেল গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, বরং মানুষের জন্য অক্সিজেন সরবরাহ, খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণকে একটি গণআন্দোলনে পরিণত করতে হবে। বিশেষ করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চাষ বাড়ানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. শাহিন মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন