নজর বিডি
আপডেট : শনিবার, ১১ জুলাই ২০২৬

জনপ্রশাসনে বড় পদোন্নতি

যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা, তালিকায় মাগুরার কৃতী সন্তান মু. খায়রুজ্জামান

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

এবারের পদোন্নতিতে নতুন করে ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও যুগ্ম সচিব করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও আছেন।

প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য বিদেশস্থ মিশনে কর্মরত আরও ৭ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।

ছবি: সংগৃহীত

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি জনপ্রশাসনে প্রথম বড় ধরনের পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একাধিক জেলা প্রশাসক (ডিসি) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রয়েছেন।

এদিকে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মাগুরার কৃতী সন্তান ২৪ তম বিসিএস কর্মকর্তা মু: খায়রুজ্জামান (ব্যাচ-২৫৭৫৭)। 

ছবি: সংগৃহীত

তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

তার এ পদোন্নতিতে মাগুরা জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দেশের শিল্প উন্নয়ন ও সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং মাগুরার সুনাম দেশব্যাপী আরও উজ্জ্বল করবেন।

এর আগে ২৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীর্ঘদিন দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার প্রশাসনিক নেতৃত্ব ও জনবান্ধব কর্মকাণ্ড স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এক শুভেচ্ছা বার্তায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও মু. খায়রুজ্জামান একই নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে রাষ্ট্রের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী কর্মস্থল ও দায়িত্ব নির্ধারণে প্রয়োজনীয় আদেশ পৃথকভাবে জারি করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা, তালিকায় মাগুরার কৃতী সন্তান মু. খায়রুজ্জামান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত