গোপালগঞ্জের মুকসুদপুরে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের দল অংশগ্রহণ করেছে।
চারটি ভিন্ন ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত ম্যাচগুলো ঘিরে প্রতিদিনই দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়েছে।
টুর্নামেন্টের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নু জানান, মুকসুদপুর মিনি স্টেডিয়াম, গোবিন্দপুর মাদ্রাসা মাঠ, বাটিকামারী ইবাদতের মাঠ এবং ননীক্ষীর স্কুল মাঠে একসঙ্গে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি ভেন্যুতে দুটি করে টুর্নামেন্ট আয়োজন করা হলেও বাটিকামারী ইবাদতের মাঠে অনুষ্ঠিত হচ্ছে তিনটি টুর্নামেন্টের খেলা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে।
তিনি আরও জানান, গত ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
খেলার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন মাঠ পরিদর্শন ও তদারকি করছেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ূম মুন্সী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। প্রাণবন্ত দর্শক উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি এখন মুকসুদপুরের অন্যতম বড় ক্রীড়া আয়োজনে পরিণত হয়েছে।
আয়োজকদের আশা, সুষ্ঠু ও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার পাশাপাশি এ আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন