নজর বিডি
আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা, মহাসড়কের দুই পাশে জনতার ঢল

দক্ষিণাঞ্চলে তারেক রহমানের প্রথম সরকারি সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে উচ্ছ্বসিত সংবর্ধনা পান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন। তাঁর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বরইতলা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় মানুষের সমাগম বাড়তে থাকে। প্রধানমন্ত্রীর গাড়িবহর মুকসুদপুরে প্রবেশের আগেই মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ছবি: নজরবিডি ডট কম

এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর একনজর দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষও সেখানে ভিড় করেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ করতালি, স্লোগান ও ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। উপস্থিত জনতার অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলন্ত গাড়ি থেকেই হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। 

পরে তাঁর গাড়িবহর মুকসুদপুর অতিক্রম করে বরিশালের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণাঞ্চলে তারেক রহমানের প্রথম সরকারি সফর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত