নজর বিডি
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

মাঠে ৫ প্লাটুন বিজিবি

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা
১৬ জুলাইকে কেন্দ্র করে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে; ছবি: সংগৃহীত

এক বছর আগে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলা-সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনার বর্ষপূর্তিকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৬ জুলাইকে কেন্দ্র করে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সাংবাদিকদের বলেন, “১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।” তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ আরও বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, তাই ১৬ জুলাইকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এদিকে পুলিশ জানিয়েছে, মিছিল করার সময় কাশিয়ানী থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত