নজর বিডি
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দীর্ঘ কর্মজীবনে শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীরা তাঁকে এই সম্মাননা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন শিক্ষক কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; তিনি একজন শিক্ষার্থীর জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অমলেন্দু হীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন হয়েছে এবং শিক্ষার্থীরা পেয়েছে সঠিক দিকনির্দেশনা।

বিদায়ী বক্তব্যে অমলেন্দু হীরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহŸান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের উদ্যোগে তাঁকে একটি প্রাইভেটকারে করে সম্মানের সঙ্গে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দীর্ঘ কর্মজীবনে শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীরা তাঁকে এই সম্মাননা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন শিক্ষক কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; তিনি একজন শিক্ষার্থীর জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অমলেন্দু হীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন হয়েছে এবং শিক্ষার্থীরা পেয়েছে সঠিক দিকনির্দেশনা।

বিদায়ী বক্তব্যে অমলেন্দু হীরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহŸান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের উদ্যোগে তাঁকে একটি প্রাইভেটকারে করে সম্মানের সঙ্গে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত