ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল, "জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ"।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম;ছবি: নজরবিডি ডট কম
তাঁরা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়।;ছবি: নজরবিডি ডট কম

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন