প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা দল হিসেবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্য ও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকরা।
জাতীয় পর্যায়ে এমন সাফল্যে উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। কৃতী বিতার্কিকদের সাফল্য উদযাপন ও তাদের উৎসাহ দিতে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, হাদি এবং চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এই অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে তাদের উৎসাহিত করেন। তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কৃতী বিতার্কিকদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ক্লাবের সদস্যরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন