রোববার (৯ আগস্ট): খুলনা নগরীর তেলীগাতী এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নগরীর তেলীগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিষে ম্যালোর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাট এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ পিকআপচালক মো. আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯)কে আটক করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটিও জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আড়ংঘাটা বাইপাসের মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যানচালক আফিল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়েলগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।
আটক পিকআপচালক মো. আনিসুল হকের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. আমিনুর রহমান। আর ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন