নজর বিডি
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে গ্রামবাসীর পাল্টা মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ ও অন্যায্য মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউনিয়ন পরিষদের ভাতসা গ্রামবাসীর আয়োজনে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী এবং নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসাঃ সাথী এবং অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বুলবুলি বেগম।

বক্তারা বলেন, সরকারি পরিপত্র ও নিয়মনীতি অনুসরণ করেই ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৈধভাবে গঠিত হয়েছে। তারা অভিযোগ করে বলেন, কমিটি গঠনের সময় সভাপতি পদে প্রার্থী শহিদুল ইসলাম রিপন মাত্র ১ ভোট পান। নির্বাচনে হেরে গিয়ে এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গত ১১ আগস্ট তিনি কাল্পনিক ও মিথ্যা অভিযোগ তুলে একটি মানববন্ধন করেন। এরই প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা এই পাল্টা কর্মসূচির ডাক দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, "সরকারি বিধি মোতাবেকই স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত মনগড়া অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

এ বিষয়ে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা জানান, সরকারি বিধি মেনেই উক্ত স্কুলের পরিচালনা কমিটি গঠিত হয়। পরবর্তীতে ওই কমিটির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেলে সহকারী শিক্ষা অফিসার মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অভিযোগটির কোনো সত্যতা না পাওয়ায় গঠিত নতুন কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে।

উভয়পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে শিক্ষা অফিসার আরও বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে গ্রামবাসীর পাল্টা মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে গ্রামবাসীর পাল্টা মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ ও অন্যায্য মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউনিয়ন পরিষদের ভাতসা গ্রামবাসীর আয়োজনে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী এবং নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসাঃ সাথী এবং অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বুলবুলি বেগম।

বক্তারা বলেন, সরকারি পরিপত্র ও নিয়মনীতি অনুসরণ করেই ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৈধভাবে গঠিত হয়েছে। তারা অভিযোগ করে বলেন, কমিটি গঠনের সময় সভাপতি পদে প্রার্থী শহিদুল ইসলাম রিপন মাত্র ১ ভোট পান। নির্বাচনে হেরে গিয়ে এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গত ১১ আগস্ট তিনি কাল্পনিক ও মিথ্যা অভিযোগ তুলে একটি মানববন্ধন করেন। এরই প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা এই পাল্টা কর্মসূচির ডাক দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, "সরকারি বিধি মোতাবেকই স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত মনগড়া অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

এ বিষয়ে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা জানান, সরকারি বিধি মেনেই উক্ত স্কুলের পরিচালনা কমিটি গঠিত হয়। পরবর্তীতে ওই কমিটির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেলে সহকারী শিক্ষা অফিসার মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অভিযোগটির কোনো সত্যতা না পাওয়ায় গঠিত নতুন কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে।

উভয়পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে শিক্ষা অফিসার আরও বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত