নজর বিডি
আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ও ‘প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। এর মধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ প্রথম স্থান অর্জন করে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম। দ্বিতীয় স্থান অর্জন করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম আহমেদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করে কালেক্টরেট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. কাফিফ আল আবিদ রনক।

এ ছাড়া নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

পরে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এ অর্জন জেলার জন্য অত্যন্ত গৌরবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের ভবিষ্যৎ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ও ‘প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। এর মধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ প্রথম স্থান অর্জন করে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম। দ্বিতীয় স্থান অর্জন করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম আহমেদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করে কালেক্টরেট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. কাফিফ আল আবিদ রনক।

এ ছাড়া নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

পরে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এ অর্জন জেলার জন্য অত্যন্ত গৌরবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের ভবিষ্যৎ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত