নজর বিডি

নড়াইলে শিশু জান্নাতুল হত্যা মামলার রায় আজ

ছবি:রবিউল শিকদার ওরফে রবি।

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার (১৯ আগস্ট)। চাঞ্চল্যকর এ মামলার বিচারিক কার্যক্রম মাত্র এক মাসের মধ্যে শেষ করে রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। 

নিহত শিশু জান্নাতুল মাওয়া নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গত ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশি রবিউল শিকদার ওরফে রবির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে ওই দিন ২১ জুলাই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্টসহ অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে গত ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এরপর আদালত মামলাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আজ বুধবার মামলাটির রায় ঘোষণা করবেন। রায়ে সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাদীপক্ষ।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে শিশু জান্নাতুল হত্যা মামলার রায় আজ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত