নড়াইলের লোহাগড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার টাকাসহ মো. আশরাফুল মোল্যা (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁচছাত্রা গ্রামের কামাল সরদারের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল মোল্যা লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই অমিত বিশ্বাস, এএসআই শেখ কামরুল আলম ও এএসআই শফিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া পৌরসভাধীন ১নং ওয়ার্ডের পাঁচছাত্রা গ্রামের কামাল সরদারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে আশরাফুল মোল্যাকে গ্রেফতার করা হয়। এসময় আশরাফুল মোল্যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন,"এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।"#

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন