নজর বিডি

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় এক ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি নাম রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫)। 

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এ মামলার বিচারিক কার্যক্রম মাত্র এক মাসের মধ্যে শেষ করে এই মামলার রায় দেওয়া হলো। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রবিউল শিকদার ওরফে রবি আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। আদালতে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন শিশু জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

নিহত শিশু জান্নাতুল মাওয়া নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গত ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশি রবিউল শিকদার ওরফে রবির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২১ জুলাই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্টসহ অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে গত ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর মামলার চার্জ গঠন করা হয়। এরপর মাত্র ৯ কার্যদিবসের মধ্যে বাদীসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানের আদেশ দেন।#

বিষয় : নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় এক ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি নাম রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫)। 

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এ মামলার বিচারিক কার্যক্রম মাত্র এক মাসের মধ্যে শেষ করে এই মামলার রায় দেওয়া হলো। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রবিউল শিকদার ওরফে রবি আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। আদালতে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন শিশু জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

নিহত শিশু জান্নাতুল মাওয়া নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গত ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশি রবিউল শিকদার ওরফে রবির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২১ জুলাই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্টসহ অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে গত ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর মামলার চার্জ গঠন করা হয়। এরপর মাত্র ৯ কার্যদিবসের মধ্যে বাদীসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানের আদেশ দেন।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত