নজর বিডি
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মো. মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু এবং সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে সদর উপজেলার বড় জয়

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও ভোলাহাট উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভোলাহাট উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা।

ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সদর উপজেলার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. আহাদ আলী ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা দেখতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন বড় আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখার উদ্যোগ

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মো. মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু এবং সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে সদর উপজেলার বড় জয়

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও ভোলাহাট উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভোলাহাট উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা।

ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সদর উপজেলার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. আহাদ আলী ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা দেখতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন বড় আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখার উদ্যোগ

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত