চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।
একই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের দুই শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আজীবন সদস্য ও সাধারণ সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম।
অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নবগঠিত নির্বাহী পরিষদের সফলতা কামনা করেন। পাশাপাশি যুক্তিবাদী চিন্তার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের ফলে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। নিয়মিত বিতর্কচর্চা, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ক্লাবটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মানিত অতিথিদের দিকনির্দেশনা ও সহযোগিতায় যুক্তিচর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও এগিয়ে যাবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন