নজর বিডি

নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজু শেখ (৩৬) ও মিস রিক্তা খাতুন নামে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ (৩৬) এবং একই উপজেলার সুমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্লার মেয়ে মিস রিক্তা খাতুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. নাজিম ফকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন রাজু শেখ। গোপন সংবাদের ভিত্তিতে রাজু শেখের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় রাজু শেখ ও রিক্তা খাতুনকে আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।#

বিষয় : নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজু শেখ (৩৬) ও মিস রিক্তা খাতুন নামে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ (৩৬) এবং একই উপজেলার সুমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্লার মেয়ে মিস রিক্তা খাতুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. নাজিম ফকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন রাজু শেখ। গোপন সংবাদের ভিত্তিতে রাজু শেখের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় রাজু শেখ ও রিক্তা খাতুনকে আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত