নজর বিডি
আপডেট : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আজারবাইজানের সাবাহ এফসির ইতিহাস গড়া জয়, চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে

নজর বিডি | আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৬

ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার শেভাকে অতিরিক্ত সময়ে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আজারবাইজানের সাবাহ এফসি।

প্লে-অফের প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে ছিল সাবাহ। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) বাকুর তোফিক বাহরামভ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোর ছিল ৩-২, ফলে দুই লেগ মিলিয়ে সমতা আসে ৪-৪ গোলে। অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে সাবাহ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সিরিজ জিতে নেয় আজারবাইজানের ক্লাবটি।

সাবাহর হয়ে ক্রিশ্চিয়ান নওয়াচুকু ৩৮ মিনিটে, উমারালি রাহমানালিয়েভ ৭৪ মিনিটে, তেল্লুর মুতাল্লিমভ যোগ করা সময়ে, প্যাট্রিক অরফে এমবিনা ১০১ মিনিটে এবং জয় ল্যান্স মিকেলস ১১৫ মিনিটে গোল করেন। হাপোয়েল বিয়ার শেভার হয়ে ইগর জ্লাতানোভিচ ও গাই মিজরাহি গোল করেন।

এই জয়ের মাধ্যমে সাবাহ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে উঠেছে। একই সঙ্গে তারা আজারবাইজানের দ্বিতীয় ক্লাব হিসেবে এই পর্যায়ে জায়গা করে নিল। এর আগে Qarabag চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে খেলেছে।

সাবাহর ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি দলটির এই অর্জনকে দেশের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

বিষয় : আজারবাইজানের সাবাহ এফসির ইতিহাস গড়া জয়, চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আজারবাইজানের সাবাহ এফসির ইতিহাস গড়া জয়, চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নজর বিডি | আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৬

ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার শেভাকে অতিরিক্ত সময়ে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আজারবাইজানের সাবাহ এফসি।

প্লে-অফের প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে ছিল সাবাহ। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) বাকুর তোফিক বাহরামভ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোর ছিল ৩-২, ফলে দুই লেগ মিলিয়ে সমতা আসে ৪-৪ গোলে। অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে সাবাহ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সিরিজ জিতে নেয় আজারবাইজানের ক্লাবটি।

সাবাহর হয়ে ক্রিশ্চিয়ান নওয়াচুকু ৩৮ মিনিটে, উমারালি রাহমানালিয়েভ ৭৪ মিনিটে, তেল্লুর মুতাল্লিমভ যোগ করা সময়ে, প্যাট্রিক অরফে এমবিনা ১০১ মিনিটে এবং জয় ল্যান্স মিকেলস ১১৫ মিনিটে গোল করেন। হাপোয়েল বিয়ার শেভার হয়ে ইগর জ্লাতানোভিচ ও গাই মিজরাহি গোল করেন।

এই জয়ের মাধ্যমে সাবাহ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে উঠেছে। একই সঙ্গে তারা আজারবাইজানের দ্বিতীয় ক্লাব হিসেবে এই পর্যায়ে জায়গা করে নিল। এর আগে Qarabag চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে খেলেছে।

সাবাহর ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি দলটির এই অর্জনকে দেশের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত