নজর বিডি

আজারবাইজানে পালিত হচ্ছে লাচিন সিটি ডে

আজারবাইজানে পালিত হচ্ছে লাচিন সিটি ডে

নজর বিডি | আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৬

আজারবাইজানে আজ পালিত হচ্ছে লাচিন সিটি ডে। প্রতি বছর ২৬ আগস্ট দেশটিতে দিবসটি পালন করা হয়। ২০২৩ সালের ৩১ জুলাই প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জারি করা আদেশে ২৬ আগস্টকে আনুষ্ঠানিকভাবে লাচিন সিটি ডে হিসেবে ঘোষণা করা হয়।

২০২২ সালের ২৬ আগস্ট আজারবাইজানের সেনাবাহিনী লাচিন শহরের নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে জাবুখ ও সুস গ্রামও আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ২৬ আগস্ট লাচিন সিটি ডে হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে লাচিনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শিল্প প্রদর্শনী, শিশুদের জন্য আয়োজন ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটি লাচিন সিটি ডে হিসেবে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারি কর্মকর্তা, লাচিনে ফিরে আসা বাসিন্দা, সংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

এদিকে দিবসটি উপলক্ষে আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয় ও প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতেও বিশেষ আয়োজন করা হয়েছে। লাচিনের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ২০২২ সালে শহরটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ঘটনাকে তুলে ধরে একটি ভার্চুয়াল প্রদর্শনীও চালু করা হয়েছে।

বিষয় : আজারবাইজানে পালিত হচ্ছে লাচিন সিটি ডে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আজারবাইজানে পালিত হচ্ছে লাচিন সিটি ডে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নজর বিডি | আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৬

আজারবাইজানে আজ পালিত হচ্ছে লাচিন সিটি ডে। প্রতি বছর ২৬ আগস্ট দেশটিতে দিবসটি পালন করা হয়। ২০২৩ সালের ৩১ জুলাই প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জারি করা আদেশে ২৬ আগস্টকে আনুষ্ঠানিকভাবে লাচিন সিটি ডে হিসেবে ঘোষণা করা হয়।

২০২২ সালের ২৬ আগস্ট আজারবাইজানের সেনাবাহিনী লাচিন শহরের নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে জাবুখ ও সুস গ্রামও আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ২৬ আগস্ট লাচিন সিটি ডে হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে লাচিনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শিল্প প্রদর্শনী, শিশুদের জন্য আয়োজন ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটি লাচিন সিটি ডে হিসেবে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারি কর্মকর্তা, লাচিনে ফিরে আসা বাসিন্দা, সংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

এদিকে দিবসটি উপলক্ষে আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয় ও প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতেও বিশেষ আয়োজন করা হয়েছে। লাচিনের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ২০২২ সালে শহরটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ঘটনাকে তুলে ধরে একটি ভার্চুয়াল প্রদর্শনীও চালু করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত