নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভক্তিঘন পরিবেশে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আমারে দেবো না ভুলিতে...’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাম্যবাদী সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে কবির অমর কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। এ ছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আজও আমাদের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনার মশাল জ্বালিয়ে রাখতে তাঁর সৃষ্টি ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

বিষয় : কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভক্তিঘন পরিবেশে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আমারে দেবো না ভুলিতে...’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাম্যবাদী সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে কবির অমর কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। এ ছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আজও আমাদের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনার মশাল জ্বালিয়ে রাখতে তাঁর সৃষ্টি ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত