নজর বিডি
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএনসি সূত্র জানায়, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর)-এর সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি দল আগে থেকেই গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে তাদের আটকের পর সাক্ষী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের উপস্থিতিতে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২টি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, ৩টি স্মার্টফোন এবং ২টি বোর্ডিং কার্ড জব্দ করা হয়।

এ বিষয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিমানবন্দর থানা পুলিশ জানায়, পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয় : শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএনসি সূত্র জানায়, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর)-এর সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি দল আগে থেকেই গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে তাদের আটকের পর সাক্ষী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের উপস্থিতিতে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২টি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, ৩টি স্মার্টফোন এবং ২টি বোর্ডিং কার্ড জব্দ করা হয়।

এ বিষয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিমানবন্দর থানা পুলিশ জানায়, পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত