নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

রাসূল (স:)সুগন্ধি ব্যবহার করতেন

রাসূল (স:)সুগন্ধি ব্যবহার করতেন
সুগন্ধি ব্যবহার করা ছাড়াও রাসুল (সা.)-এর দেহ মোবারক থেকে সুবাস ছড়াতো। তার গায়ের সুরভি দূর থেকে অনুভব করা যেত। তিনি যে পথে যেতেন সুগ্রানে মানুষ বুঝতেন এই পখে নবী গিয়েছেন। যারা তার কাছে ঘেঁষতো তাদের হৃদয়-মানস জুড়িয়ে যেত। যেকোনো মজলিস তার দেহের বিমল ঘ্রাণে মৌতাত হতো। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো নেই নি। (ইমাম নবভির ব্যাখ্যাকৃত মুসলিম, হাদিস নং ৮৬১৫) আনাস (রা.)-এর অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং ৩৯৩৯) অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.)-কে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি গ্রহণ করতেন। ফিরিয়ে দিতেন না। কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন। (বুখারি, হাদিস নং ৫৫৮৫) আরেকটি হাদিসে রাসুল (সা.) তিনটি জিনিস ফেরত দেয়া যায় না বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি। (তিরমিজি, হাদিস নং ২৭৯০) আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘কাউকে সুগন্ধি দেওয়া হলে যেন গ্রহণ করা হয়। কারণ, সুগন্ধি ঘ্রাণে স্নিগ্ধ ও বহনেও সহজ। ’ অন্য বর্ণনায়, ‘সুগন্ধি জান্নাত থেকে এসেছে। ’ (মুসলিম, হাদিস নং ২২৫৩)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাসূল (স:)সুগন্ধি ব্যবহার করতেন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৪

featured Image
সুগন্ধি ব্যবহার করা ছাড়াও রাসুল (সা.)-এর দেহ মোবারক থেকে সুবাস ছড়াতো। তার গায়ের সুরভি দূর থেকে অনুভব করা যেত। তিনি যে পথে যেতেন সুগ্রানে মানুষ বুঝতেন এই পখে নবী গিয়েছেন। যারা তার কাছে ঘেঁষতো তাদের হৃদয়-মানস জুড়িয়ে যেত। যেকোনো মজলিস তার দেহের বিমল ঘ্রাণে মৌতাত হতো। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.)-এর সুরভির চেয়ে হৃদয়কাড়া কোনো ঘ্রাণ আমি কখনো নেই নি। (ইমাম নবভির ব্যাখ্যাকৃত মুসলিম, হাদিস নং ৮৬১৫) আনাস (রা.)-এর অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ’ (নাসাঈ, হাদিস নং ৩৯৩৯) অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.)-কে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি গ্রহণ করতেন। ফিরিয়ে দিতেন না। কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন। (বুখারি, হাদিস নং ৫৫৮৫) আরেকটি হাদিসে রাসুল (সা.) তিনটি জিনিস ফেরত দেয়া যায় না বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি। (তিরমিজি, হাদিস নং ২৭৯০) আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘কাউকে সুগন্ধি দেওয়া হলে যেন গ্রহণ করা হয়। কারণ, সুগন্ধি ঘ্রাণে স্নিগ্ধ ও বহনেও সহজ। ’ অন্য বর্ণনায়, ‘সুগন্ধি জান্নাত থেকে এসেছে। ’ (মুসলিম, হাদিস নং ২২৫৩)

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত