নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর

বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর
আগামী বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। আজ সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। যদি কালকে শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৪

featured Image
আগামী বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। আজ সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। যদি কালকে শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত